চট্টগ্রাম শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল মসজিদের ইমামের মেয়ে

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল মসজিদের ইমামের মেয়ে

চকরিয়া প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৬ | ২:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া কাহারিয়াঘোনা এলাকায় ট্রাকের চাপায় তানহা (১৪) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা স্থানীয় একটি মসজিদের ইমাম জাফর আলমের মেয়ে এবং মাদ্রাসার ছাত্রী ।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তানহাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়দের দাবি- দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাক হারবাং এলাকার বালু ব্যবসায়ী নাজিম উদ্দীনের।

কিশোরীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

পূর্বকোণ/রাকিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট