হাটহাজারীতে বাস চাপায় মো. তামিম (২৫) নামে এক অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টায় হাটহাজারী – নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত তামিম ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মো. তামিম ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় বেড়াতে আসার সময় উল্লেখিত স্থানে পৌঁছলে দ্রুতগতিতে একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী মো. তামিম গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান।
পূর্বকোণ/পারভেজ

















