চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ কাজে ট্রাফিক ডাইভারসন

কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী (বুধবার) ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ট্রাফিক ডাইভারসন (বিকল্প পথ) ঘোষণা দিয়েছে টানেল কর্তৃপক্ষ।

রবিবার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত দিনগুলোতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।

এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে জনগণের আন্তরিক সহযোগিতা চেয়ে তাদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট