চট্টগ্রাম শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে প্রাইভেটকারে মিলল ২ হাজার পিস ইয়াবা, চালক গ্রেপ্তার

টেকনাফে প্রাইভেটকারে মিলল ২ হাজার পিস ইয়াবা, চালক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২২ আগস্ট, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে চালককে গ্রেপ্তার করেছে বিজিবি। এসময় ওই প্রাইভেটকার থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার মো. শাহ আলম (২৮) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা ঘুরায়ার দ্বীপ গ্রামের বাসিন্দা মো. সৈয়দের ছেলে

 

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে কর্ণেল মো জহিরুল ইসলাম ২২ আগস্ট বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিলখালী চেকপোস্টে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি শুরু করে বিজিবি। এসময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় প্রাইভেকটারের চালক মো. শাহ আলমকে আটক করা হয়। উদ্ধার ইয়াবাগুলো বেশি দামে বিক্রির জন্য টেকনাফ থেকে কক্সবাজার নিয়ে আসছিল বলে জানায় চালক শাহ আলম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট