চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গার্ড অব অনারে বরণ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গার্ড অব অনারে বরণ

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ১২:৩৬ অপরাহ্ণ

প্রথম কর্মদিবসে যোগদান করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার পর গার্ড অব অনারের মাধ্যমে বঙ্গভবনে তাকে বরণ করে নেওয়া হয়েছে।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে হেয়ার রোডের বাসা থেকে বঙ্গভবনের দিকে রওনা হয় তার গাড়ি বহর।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্ষমতাসীন বিএনপির মনোনীত রাষ্ট্রপতি হিসেবে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে নির্বাচিত হন তিনি। সেদিনই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নামে গেজেট প্রকাশ হয়। পরদিন শুক্রবার (২১ আগস্ট) শপথ নেন তিনি।

পূর্বকোণ/রেহেনুমা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট