খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ির থলিপাড়া এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত দুজন হলেন- উচিমং মারমা (৫০) ও স্ত্রী চাইঞাও মারমা (৪৫)। মৃত দম্পতির বড় ছেলে আখং মারমা এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় মা বাড়ির দরজায় এবং বাবা উঠান থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বজ্রপাতের ঘটনায় ঘরের সোলার প্যানেলসহ অন্যান্য জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২২ আগস্ট) বাবা ও মায়ের লাশের দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















