চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টায় পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল উদ্দিন পোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পোমরা বুড়ির দোকান নবাবী পাড়ার মালেক মেম্বার বাড়ির নুরুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি দীর্ঘ কয়েকবছর ধরে যাবজ্জীবন সাজা পরোয়ানার আসামি হয়ে পলাতক ছিলেন। জামাল উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় স্বস্তি ফিরে আসে।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর

















