চট্টগ্রাম শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় যুবককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় যুবককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২২ আগস্ট, ২০২৬ | ৯:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মো. আবু মুছা (২৮) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ দণ্ড দেওয়া হয়।

‎‎দণ্ডিত মো. আবু মুছা উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সরফভাটা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

 

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট