চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশ সুইডেন পলিটেকনিকয়ে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১৩

কাপ্তাই পলিটেকনিকে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

কাপ্তাই সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) আঞ্চলিক ফোরাম ও ফেসবুক স্ট্যাটাসক কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ আগস্ট) রাতে এ ঘটনার ঘটে। পরে এ বিষয়ে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে রাত সাড়ে ১০টায় ছাত্রাবাসে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই ফোরামের মধ্যে ১৩ জন আহত হয়।

আহতরা হল- হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আবদুল্লাহ আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ।

আহতদের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

খবর পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনা সত্য, তবে আহত ১৩ জনের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসছে বলে জানান। এছাড়া চারজন ছাত্র চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পর অটোমোবাইল বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর বিভাগীয় ভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ছাত্রাবাসের হোস্টেল সুপার আব্দুল মান্নান জানান, দু’টি আঞ্চলিক ফোরাম এবং মোবাইলে স্ট্যাটাস কে কেন্দ্র করে ঘটনার সূতপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান। ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষাও চালমান আছে। ঘটনার পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট