বাংলাদেশের অভ্যন্তরে নদীপথে পাচারকালে উপজেলার উলুবনিয়া এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারিকে আটক করেছে বিজিবি।
সোমবার (১০ আগস্ট) ভোর সকাল ৫টা ১০ মিনিটের সময় বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, টেকনাফ উপজেলার কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) ও উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।
সোমবার (১০ আগস্ট) উখিয়া ৬৪ (বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানাই, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি নামক স্থানে অবস্থানে করে। আনুমানিক ভো ৫ টার দিকে মিয়ানমার থেকে ২ জন ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি টহল দল তাদের তল্লাশি করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরবর্তীতে তল্লাশী চালিয়ে তাদের হাতে থাকা ব্যাগ থেকে ৩৫ কার্টন অর্থাৎ (৩ লক্ষ ৫০ হাজার) ইয়াবা উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা মিয়ানমার সীমান্ত থেকে ক্রয় করে দেশে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল তারা
বিজিবি আরো জানাই, আটককৃত মাদককারবারিদের বিরুদ্ধে যথাযত আইনি প্রক্রিয়ার মাদ্যমে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
পূর্বকোণ/আদর/পারভেজ















