চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে অটোরিক্সা উল্টে শ্রমিক নিহত 

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, মারা গেছে দুটি গরুও

অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২৬ | ৩:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মারা গেছে দুটি গরু এবং আহত হয়েছে আরও দুটি গরু। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাবুল চন্দনাইশের বাগিচারহাট এলাকা থেকে চারটি গরু কিনে বিক্রির উদ্দেশ্যে হেঁটে সাতকানিয়ার কেরানীরহাট গরুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির কক্সবাজারগামী ঈগল পরিবহনের বাস তাকে ও গরুগুলোকে ধাক্কা দেয়। এতে বাবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পথে বাবুলের মৃত্যু হয়। এ ঘটনায় দুটি গরু মারা যায় এবং দুটি গরু আহত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট