চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

পেকুয়ায় আগুনে পুড়ল লবণ শ্রমিকের বসতঘর

পেকুয়ায় আগুনে পুড়ল লবণ শ্রমিকের বসতঘর

পেকুয়া সংবাদদাতা

১৭ জুন, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র লবণ শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

 

বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালীর পেন্ডার পাড়া এলাকার লবণ শ্রমিক বাহাদুরের বাড়িতে এ ঘটনা ঘটে ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫ টার দিকে বাহাদুরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও বসতঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

 

স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সাল আকবর জানান, ভোরে লবণচাষী বাহাদুরের বাড়িটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ির মানুষগুলো অক্ষত বের হতে পারলেও কোন জিনিসপত্র বের করতে পারে নাই।

 

পেকুয়া ফায়ার সার্ভিস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভাতে চেষ্টা করে। তবে এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট