চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

চট্টগ্রামসহ ১০ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের ১০টি অঞ্চলে আজ বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন