চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট সড়কে দায়িত্ব পালনকালে মো. বোরহান উদ্দিন (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন ফেনী জেলার পশুরাম উপজেলার হামজারহাট এলাকার মৃত মেজবাহ উদ্দিনের ছেলে।
কেরানিহাটের ট্রাফিক পরিদর্শক এসএম জিল্লুর রহিম বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্য বোরহান সকালে কেরানিহাট সড়কে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। অন্য পুলিশ কর্মকর্তারা আশপাশের লোকজনের সহায়তায় কেরানিহাট এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানিহাট আশ-শেফা প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফরাত বিন জাহেদ বলেন, ‘পুলিশ সদস্য বোরহান হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
উল্ল্যেখ, ৬ বছর ধরে কেরানিহাটে কর্মরত ছিলেন মো. বোরহান উদ্দীন। ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলে ও এক কন্যার জনক। তার দ্বিতীয় ছেলে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ও বর্তমানে রোড এক্সিডেন্ট করে রাজারবাগ পুলিশ হাসপাতলে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন। তার মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ


















