চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় বালিকা ক্রিকেট দল ঘোষণা

নতুন কুড়ি স্পোর্টস চুড়ান্ত পর্ব

চট্টগ্রাম বিভাগীয় বালিকা ক্রিকেট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুন, ২০২৬ | ৮:২০ পূর্বাহ্ণ

নতুন কুড়ি স্পোর্টস চুড়ান্ত পর্বের জন্য ১৯ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় বালিকা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে ১৬জন এবং অতিরিক্ত হিসেবে ৩ জনকে রাখা হয়েছে।

 

চট্টগ্রাম বিভাগীয় দলের জন্য বালিকা ক্রিকেট দলের খেলোয়াড়েরা হলেন, চট্টগ্রাম জেলা থেকে ইম্মে হুমাইরা তাসফিয়া, নিবেদিতা দাশ, ফাবাশশিরা জান্নাত, দীপান্বিতা ঘোষ, সানু চিং মারমা, মানিশা মনওয়ারা জারা। খাগড়াছড়ি থেকে আরফিন আক্তার, অপু ত্রিপুরা, উক্রচিং মারমা, প্রাইমাপ্রু চাকমা, প্রমা চাকমা, মীমালতা ত্রিপুরা, সৃষ্টি চাকমা। কক্সবাজার জেলা থেকে তাসপ্রিয়া জান্নাত, নিশি আক্তার, সপ্তসতী পাল। অতিরিক্ত খেলোয়াড় হলেন চট্টগ্রাম অরিন দাশ, নাদিয়া আলম ইসলাম ও জান্নাতুল মাওয়া মানিসা। দু’দিনের অনুশীলন ক্যাম্প শেষে ১৫ জুন বিকালে চুড়ান্ত দল ঘোষণা করা হয়।

 

এসময় জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী, দলের ম্যানেজার দিদারুল আলম চৌধুরী, কোচ পারমিতা দত্ত ও চট্টগ্রাম বিভাগীয় বালক ফুটবল দলের ম্যানেজার এইচ এম রাশেদ খান উপস্থিত ছিলেন। আগামী মাসে ঢাকায় নতুন কুড়ি স্পোর্টস চূড়ান্ত পর্বে শুরুর আগে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প শুরু হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট