চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৭৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয়, গ্রেপ্তার ৭৯০ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫৮ জন, পূর্ববর্তী মামলায় ৮৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ১৪১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় ৪৯ […]