ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় বহু বছরের দুর্নীতি, দালালচক্রের উৎপাত ও অর্থ ছাড়ের দীর্ঘসূত্রিতা নিরসনে ‘লার্মস’ (LARMS) নামক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘LARMS’-এর এই পাইলটিং কার্যক্রম শুরু হলো পর্যটন নগরী কক্সবাজার ও সিলেট থেকে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই […]