কক্সবাজারের পেকুয়ায় নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ ইউসুফ আলী প্রকাশ মুন্সি মিয়াকে মারধর ও সড়কে আছাড় দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাবের সহযোগিতায় চট্টগ্রামের চাদগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পেকুয়ার টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জন্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম। নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে। এ ঘটনায় […]