খুলশী থানা পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া বাদীর ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বান্দরবান জেলা পুলিশ লাইনসে কর্মরত একজন পুলিশ কনস্টেবলও রয়েছেন। খুলশী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন— বান্দরবান জেলা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনা এলাকার বাসিন্দা অনিক দাশ (২৭), বায়েজিদ বোস্তামী থানার ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), ফটিকছড়ি থানার […]