চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৬ | ১০:৫৪ অপরাহ্ণ

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলের পাশ থেকে এক যুবককে ধাওয়া দিয়ে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

 

ঘটনার বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিল। কয়েকজন তাকে ধাওয়া দিয়ে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

 

ওসি জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

তবে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান দাবি করে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নেই। ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট