চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রামে বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এলাকার স্বপন ঘোষ নামের এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। এর আগে তিনি ফেসবুক লাইভে এসে স্থানীয় তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি  ও  ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে পাঁচ মাস তাকে জেল খাটানোর অভিযোগ তুলেন। এর পরপরই তিনি ফেসবুক লাইভে থেকেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি  করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আজ শুক্রবার (১৯ জুন) ভোরে বক্সিরহাট এলাকার নিজ বাসায় ফেসবুক লাইভে এসে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন স্বপন ঘোষ নামের এক ব্যবসায়ী। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করান।

 

 

জানা যায়, আত্মহত্যা চেষ্টাকারী ওই ব্যবসায়ী নগরীর বক্সিরহাটের ঐতিহ্যবাহী ‘পীতাম্বর শাহের’ দোকানের বিপরীতে ‘স্বপন ঘোষ এন্ড সন্স’ এর মালিক।

 

 

বিষপানের আগে তিনি ফেসবুক লাইভে বক্সিরহাট এলাকার শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলী নামের তিনি জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। ৫ আগস্টের পর ভাড়ার নামে ওই ব্যক্তিরা চাঁদা দাবি করলে তিনি চাঁদা দেওয়ায় অস্বীকৃতি জানায়। এতে তাকে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে পাঁচ মাস জেল খাটানো হয় বলে অভিযোগ তুলেন।

 

তিনি দাবি করেন, এরা দোকানের মূল মালিক নয়। মূল মালিক হলেন নূর নাহার বেগম নামের এক নারী। তবু উনি জেলে থাকার সময় স্বপন ঘোষ এর স্ত্রীকে নিয়ে গিয়ে একটি দলিলে দোকান ভাড়া স্বাক্ষর চুক্তি করেন। এই চুক্তির বিষয়ে তিনি এই অভিযুক্ত তিন জনের কাছে জানতে চাইলে, তারা এটা চাঁদা হিসেবেই দিতে বলেন বলে অভিযোগ করেন স্বপন ঘোষ।

 

লাইভে তিনি বিষপানের মুহূর্তে তার মৃত্যুর জন্য ওই তিনজনকে দায়ী করে তাদের শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট