চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ প্রবাসী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৯৪ লাখ টাকার বিদেশি মুদ্রা নিয়ে প্রবাসী আটক

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৬ | ১১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক প্রবাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আটক প্রবাসী মো. আবু বক্কর লোহাগাড়া বড়হাতিয়ার ভবানিপুর এলাকার মো.আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার কর্মকর্তারা আবু বক্করের লাগেজ তল্লাশি করে এসব বিদেশি মুদ্রা জব্দ করেন। জব্দ করা বিদেশি মুদ্রার মূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট