চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

ম্যাজিস্ট্রেট দেখে পালালেন মালিকপক্ষ,'কনকা ড্রিংকিং ওয়াটার' বন্ধের নির্দেশ

ম্যাজিস্ট্রেট দেখে পালালেন মালিকপক্ষ, ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৬ | ৮:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে কনকা ড্রিংকিং ওয়াটারের কারখানায় অভিযানে মালিকপক্ষ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা না করে পালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুন) পাহাড়তলী এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যাওয়ার দায়ে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট