চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

হিজরি নববর্ষ উপলক্ষে চাট্টশ্বরাই গায়েবী মসজিদের উদ্যোগে স্বাগত র‍্যালি

বিজ্ঞপ্তি

১৭ জুন, ২০২৬ | ৯:০২ অপরাহ্ণ

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাঠানটুলি চাট্টশ্বরাই গায়েবী মসজিদের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি চাট্টশ্বরাই গায়েবী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিডপয়েন্ট হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে চৌমহনী মোড়ে এসে শেষ হয়।

 

 

র‍্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

 

এ সময় উপস্থিত ছিলেন চাট্টশ্বরাই গায়েবী মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের সাকিব, পেশ ইমাম হাফেজ আব্দুল মান্নান, হাফেজ মোহাম্মদ ইদ্রিস, মোয়াজ্জেম হাফেজ আরমান, হাফেজ নঈম, হাফেজ জুবায়ের, হাফেজ কফিল ও মাওলানা শফি।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের সদস্যদের মধ্যে নুর আহমদ সর্দার, মো. আনোয়ার খান, আজম খান, মোহাম্মদ খুরশিদ, ফাহিম খান, দিদার উল্লাহ, আব্দুল হামিদ, সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম মুরাদ, মোহাম্মদ সরোয়ার, শাকির মিয়া, মোহাম্মদ ইদ্রিস, আব্দুল মালেক, মোহাম্মদ ইকবাল এবং মোহাম্মদ এরশাদ।

 

 

বক্তারা বলেন, হিজরি নববর্ষ মুসলিম উম্মাহর ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন বছরের সূচনায় সবাইকে ইসলামের আদর্শ অনুসরণ করে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
র‍্যালি শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/অনুপম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট