চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

সানমারে অভিযান: ওজন কমানোর অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

স্যানমারে অভিযান : ওজন কমানোর অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর অভিজাত শপিং সেন্টার স্যানমার ওশান সিটিতে বিউটিওলজি নামে এক দোকানে ওজন কমানোর অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) নগরীর সিডিএ এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস।

অভিযানে বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্র জানায়, অভিযানে বিউটিওলজি নামের প্রতিষ্ঠানটিতে ওজন হ্রাসের ওষুধ পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিএসটিআইয়ের লাইসেন্স রয়েছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করছে বলে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট