চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

টেকনাফে ১০কোটি টাকা মূল্যের মাদক ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারে ইজিবাইকে মিললো ১০ কোটি টাকার মাদক-অস্ত্র

টেকনাফ সংবাদদাতা

২ জুলাই, ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ইজিবাইক থেকে প্রায় ১০ কোটি টাকার মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে- একটি ইজিবাইক, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি জি-৩ রাইফেল, ১টি এলজি, ১টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি।

বৃহস্পতিবার (২ জুলাই) টেকনাফ ব্যাটালিয়নের-২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়কে অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।

তিনি আরও বলেন, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে একটি ইজিবাইকযোগে সাবরাং বাজার থেকে মেরিনড্রাইভ সড়কের দিকে যেতে দেখা যায়। এ সময় অস্থায়ী চেকপোস্টে অপেক্ষমাণ বিজিবি সদস্যরা ইজিবাইকটিকে দেখা মাত্র তল্লাশির জন্য থামার সংকেত দেয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা ব্যক্তিরা ঘটনাস্থলে ফেলে দ্রুত পাশের এলাকায় পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট