চট্টগ্রাম বুধবার, ১৭ জুন, ২০২৬

সর্বশেষ:

খাদ্যপণ্যে তেলাপোকা-ইদুরের বিচরণ, অমিত ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা জরিমানা

খাদ্যপণ্যে তেলাপোকা-ইঁদুরের বিচরণ, অমিত ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

খাদ্যপণ্যে তেলাপোকা, ইঁদুর ও বিভিন্ন পোকামাকড়ের বিচরণসহ নানা অভিযোগে অমিত ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) পাহাড়তলী এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট