জুন, জুলাই ও আগস্ট প্রথাগতভাবেই বর্ষাকাল। দেশজুড়ে বৃষ্টির অবস্থা চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর ফলে হালকা থেকে মাঝারি কিংবা ভারি বর্ষণ হওয়াটা প্রাকৃতিক বিষয়, তবে বৃষ্টির পরিমাণ কমলে রাজধানীসহ দেশের সব জেলাগুলোতে ভ্যাপসা গরমের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে এসব কথা বলেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবীর। এসময় আগামী দুই থেকে তিন দিন চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া দেশের উত্তর অঞ্চলের দিকে বৃষ্টির প্রভাব কিছুটা বেড়ে তা অব্যাহত থাকার পাশাপাশি দক্ষিণ অঞ্চলের বৃষ্টির প্রভাব কমতে পারে। সেই সঙ্গে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির ফলে ভ্যাপসা গরম অনেকটা কমে যাবে, এরপর তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
পূর্বকোণ/আদর


















