চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক হাবিব হোছাইন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অপর দুই আরোহী আহত হয়। তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি। সোমবার (২২ এপ্রিল) বিকাল ৪টার দিকে মহাসড়কের চকরিয়া পৌরসভার মৌলভীরকূম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চরণদ্বীপ টিইক্কাদিয়া পাড়ার মো. জসিম উদ্দিনের ছেলে। আহত দুইজনই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বিকাল ৪টার দিকে মহাসড়কের মৌলভীরকূম এলাকায় কক্সবাজারগামী একটি তেলবাহী […]