চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কোদালের কোপে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত ফজল আহমদ (৫২) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী মিঞার ছেলে। এ ঘটনায় ঘাতককে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবুল কাশেম (৫৩) একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুব পাড়ার সাচি মিঞার ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দীন বলেন, দু’জনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। আজকে […]