লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। লোহাগাড়া আদর্শ থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি বেলাল উদ্দীন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল মাসুম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান। একরামুল হাসান জিহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, ডি.এম আসহাব উদ্দীন, অধ্যাপক ডা. জালাল আহমদ, অধ্যাপক মুহাম্মদ […]