কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদ এই আদেশ দেন। এর আগে, গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার দুই আসামির রিমান্ড আবেদন করেন। কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হল- কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ সেলিম রেজার ছেলে তাহসিন মোহাম্মদ রেজা (২৫) […]