রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া ভালুকিয়া বাজার নামক স্থানে জিপ উল্টে ইমন (১৯) নামে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম। নিহত ইমন রাইখালী ইউনিয়ন ফুলতলি মুসলিম পাড়া এলাকার মো. বাহারমের ছেলে বলে জানান ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা। এই ঘটনায় চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা (২৮) এবং মো. সাকিব (২২) […]