ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানান নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি […]