চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

কর্ণফুলীতে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

কর্ণফুলী সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

কর্ণফুলীতে ১৩ বছরের এক ছেলে শিশুকে বলাৎকার করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন জুলধা ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়ির মৃত দুদু মিয়ার পুত্র আবদুল গফুর প্রকাশ বরাইয়া (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত এক মাস আগে জুলধা পাইপের ঘোড়া বাজার এলাকায় ওই ছেলে শিশুটিকে ফুসলিয়ে একটি বিল্ডিংয়ের দোতলায় নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। কিন্তু কৌশলে পালিয়ে যান আবদুল গফুর। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, মামলার ভিত্তিতে বলাৎকারের অভিযোগে একজনকে গেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট