সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ভারি বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা […]