চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিনকে (৪০) স্ত্রী ও দেড় বছরের শিশু কন্যার সামনেই গুলি করে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে নিহতের মা ফরিদা বেগম (৬৫) বাদী হয়ে রাউজান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। থানার মামলা নম্বর ০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড। প্রধান আসামি করা হয়েছে রায়হান ও ইলিয়াছকে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল […]