কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ শফর আলী (১২) নামে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি বালুখালীর ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের বাসিন্দা রুহুল আমিনের ছেলে। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে উখিয়ার সোনারপাড়ার রেজুখালের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার। নিহত শিশুর পরিবার জানায়, গতকাল সোমবার সকালে বন্ধুদের সাথে ইনানী বিচে ঘুরতে গিয়েছিল শফর আলী। সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসল করার সময় সাগরের […]