বিএনপিকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বিএনপি নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্টে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। শনিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ ইনস্টিটিউটে বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলের গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও […]