শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে চকরিয়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.আবদুল আজিজ। এর পূর্বে সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে-র সভাপতিত্বে এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা […]