ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ী লিটন দাশ জানান, রাত ৮টার দিকে আমাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই। স্থানীয় ইউপি সদস্য […]