চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূ হালিমা আক্তার মুন্নিকে (২১) আত্মহত্যায় প্ররোচনায় দায়ের করা মামলার আসামি মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মিজানুর রহমান নিহত হালিমা আক্তার মুন্নর স্বামী ও উপজেলার আব্দুল নবী মেম্বারের ছেলে। গতকাল সোমবার (১১ মে) রাত পৌনে ৯টায় নগরীর চকবাজার থানাধীন আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, ২০২৩ সালের ২৫ অক্টোবর নিহত গৃহবধূ হালিমা আক্তারের […]