যুক্তরাষ্ট্রের মাটিতে আদৌ ফুটবল বিশ্বকাপ খেলবে কি না ইরান, সেই অনিশ্চয়তা অনেকটাই নিরসন হওয়ার দ্বারপ্রান্তে। বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনাই বেশি। ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরানের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক করার পর দুই পক্ষই জানিয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। গত শনিবার তুরস্কের ইস্তানবুলে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের গ্রæপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন বাস্তবতায় ভিসা ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে শঙ্কা […]