দীর্ঘ ৮৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের নকআউটে জয়ের দেখা পেল সুইজারল্যান্ড। আলজেরিয়াকে শেষ ৩২-এ থামিয়ে দিলো সুইজারল্যান্ড। টানা চতুর্থবার বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করল তারা, তবে নকআউটে তাদের জয় এলো ৮৮ বছর পর। ১০ মিনিটে ব্রিল এম্বোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। অবশ্য সব কৃতিত্ব জোহান মানজাম্বির। এই অ্যাটাকিং মিডফিল্ডার আলজেরিয়ার অর্ধ থেকে বল টেনে নেন। তারপর বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ঢোকেন। ছয় গজ বক্সের মধ্যে এম্বোলোর জন্য সহজ বল বানিয়ে দেন। লিড নেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪৮ […]