বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএলের ১২তম টি-টোয়েন্টি আসরে দুর্নীতি, বেটিং (জুয়া) এবং তদন্তে অসহযোগিতায় একজন খেলোয়াড়, কর্মকর্তা ও ফ্র্যাঞ্চাইজি মালিকসহ ৪ জন ও অপরজনের বিরুদ্ধে বেশ কয়েকটি আসরে ফিক্সিং কান্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি। মূলত প্রধান অভিযুক্ত ও অভিযোগসমূহ তদন্তে দুর্নীতিমূলক আচরণ, তথ্য গোপন করা এবং বিসিবির অ্যান্টি-করাপশন কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন— টিম ম্যানেজার মো. লাবলুর রহমান; তার বিরুদ্ধে তদন্তে […]