ফুটবল বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি ও গলায় ঝোলানো স্বর্ণপদকে। এবার সেই স্মৃতির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসরে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম বিজয়ী দলের জন্য এ ধরনের বিশেষ রিং চালু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল ও এমএলবির মতো জনপ্রিয় পেশাদার লিগে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। উত্তর আমেরিকায় আয়োজিত ফিফার এ আসরের মধ্য দিয়ে সেই সংস্কৃতিই ফুটবলেও যুক্ত হচ্ছে। […]