চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য সিডিএফএ-মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী ২৫ একাডেমি দলকে ফুটবল উপহার দিয়েছেন সিজেকেএস কাউন্সিলর ও সিডিএফএ সদস্য সাইফুল আলম খান। ৫ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে টুর্নামেন্টের অংশগ্রহনকারী দলের প্রতিনিধিদের সাথে সিডিএফএ’র মতবিনিময় সভা শেষে অনুশীলনের জন্য তার পক্ষ থেকে প্রতিটি দলের হাতে ২টি করে বল তুলে দেওয়া হয়। এসময় সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সদস্য মাহাবুবুল আলম মাহাবুব, আবু সৈয়দ মাহামুদ, ইয়াছিন আরাফাত পাবলু, কাজী জসিম উদ্দিন, জহির আহমেদ সহ সিডিএফএ কর্মকতা, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ ও টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/কিরণ















