স্বপ্নভঙ্গের রাত শেষে ফ্রান্সের রাজপথে নেমে এলো উত্তেজনার ছায়া। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ২-০ গোলের হার মেনে বিদায় নিতে হলো ফরাসিদের। আর সেই হতাশার রেশ ধরেই রাতের প্যারিস ও লিওঁর রাস্তায় দেখা গেল সংঘর্ষের দৃশ্য—যার পরিণতিতে দুই শহর থেকে গ্রেপ্তার হলেন ১৬০ জনের বেশি মানুষ। ফরাসি সম্প্রচারমাধ্যম (বিএফএমটিভির) প্রতিবেদন অনুযায়ী, ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানী প্যারিস থেকে। পুলিশ প্রিফেকচার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পেছনে মূল কারণ ছিল আতশবাজির মর্টার ছুড়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্যবস্তু বানানো। একই […]