বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপ্লব উদ্যানে এক বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছে প্রকৌশলীদের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগীয় শাখা। ওইদিন সকালে জাতীয় ও দলীয় ব্যানার-সহকারে এ্যাব চট্টগ্রাম বিভাগের প্রকৌশলী নেতৃবৃন্দ বিপ্লব উদ্যান চত্বরে সমবেত হন। এরপর তাঁরা জিয়াউর রহমানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। […]