নতুন অনুমোদিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর গণশুনানির সুপারিশ অনুযায়ী নারায়ণহাটের উত্তরে যৌক্তিক ও সহজ যোগাযোগসমৃদ্ধ স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন উত্তর ফটিকছড়ির নাগরিকরা। একই সঙ্গে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নকে নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানানো হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউসুফ আলম […]